Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকুলাউড়ামৌলভীবাজারে “তরুণ প্রজন্মের সফলতার গল্প” শিরোনামে জেলা সম্মেলন

মৌলভীবাজারে “তরুণ প্রজন্মের সফলতার গল্প” শিরোনামে জেলা সম্মেলন

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্ট এর আয়োজনে তরুণদের শিখন ও অভিজ্ঞতা নিয়ে অনুষ্ঠিত হয়েছে “তরুণ প্রজন্মের সফলতার গল্প” শিরোনামে জেলা সম্মেলন। নারীপক্ষের উদ্যোগে এবং “অধিকার এখানে, এখনই (RHRN)” প্রকল্পের আওতায় আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন।

(১৩ অক্টোবর) সোমবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপী এই সম্মেলনের শুরুতে নারীপক্ষের পক্ষ থেকে স্বাগত বক্তব্যে সংগঠনের কার্যক্রম ও উদ্দেশ্য তুলে ধরেন নারীপক্ষের প্রকল্প পরিচালক সামিয়া আফরিন। প্রথম পর্বে প্রদর্শিত হয় তথ্যচিত্র। এতে প্রকল্পের আওতাভুক্ত তারুণ্যের কণ্ঠস্বর প্ল্যাটফর্মের কার্যক্রম, অর্জন, চ্যালেঞ্জ ও সফলতার গল্প তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাজিব হোসেন, পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ জসীম উদ্দিন ভুঁইয়া, সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো: হাবিবুর রহমান, প্রেসক্লাবের আহবায়ক বকশি ইকবাল আহমেদ,চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্ট এর প্রধান নির্বাহী পরিমল সিং বাড়াইক,তারুণ্যের কণ্ঠস্বর প্লাটফর্মের সদস্য সীমা মুন্ডা।

বক্তারা কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি, মানবাধিকার, জেন্ডার, বাল্যবিবাহ, কিশোর-কিশোরীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ তৈরিসহ ইত্যাদি বিষয়ের ওপরও গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন তারুণ্যের কণ্ঠস্বর প্লাটফর্মের কমলগঞ্জ উপজেলার সদস্য সুমন রবিদাস ও সদর উপজেলার সদস্য অমৃতা রানী সরকার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments