বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় ‘টেকসই উন্নয়নে পর্যটন’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পর্যটন দিবস পালন করা হয়েছে।
শনিবার উপজেলা প্রশাসন দিনব্যাপী মাধবকুণ্ড ইকোপার্ক ও জলপ্রপাত এলাকায় সচেতনতামূলক নানা কর্মসূচির আয়োজন করে। এতে সহযোগিতা করেছে দক্ষিণভাগ উত্তর ইউপি। এসকল কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, আগত পর্যটকরা অংশ নেন।
এসময় ইকোপার্ক এলাকায় র্যালী, আলোচনা সভা, পলিথিন ও প্লাস্টিক দ্রব্য অপসারণ অভিযান চালানো হয়। এসময় ইউএনও গালিব চৌধুরী মাধবকুণ্ডে আগত পর্যটক ও প্রকৃতিপ্রেমীদের বিশ্ব পর্যটন দিবসের শুভেচ্ছা জানান। র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও গালিব চৌধুরী।
সভায় মাধবকুণ্ড বনবিট কর্মকর্তা সোহেল রানার সঞ্চালনায় বক্তব্য দেন সহকারি বন সংরক্ষক রেজাউল মৃধা, দক্ষিণভাগ উত্তর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আলিম উদ্দিন, রেঞ্জ কর্মকর্তা রবিন্দ্র সিংহ, বিএনপি নেতা ও ব্যবসায়ী এনামুল হক, ইউপি সদস্য হিফজুর রহমান, আলতাফ হোসেন।


