Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকুলাউড়াআসন্ন শারদীয় দুর্গাপূজা-’২৫ উপলক্ষে মৌলভীবাজারে নিরাপত্তা জোরদার করেছে সেনা বাহিনী

আসন্ন শারদীয় দুর্গাপূজা-’২৫ উপলক্ষে মৌলভীবাজারে নিরাপত্তা জোরদার করেছে সেনা বাহিনী

মৌলভীবাজার  প্রতিনিধি : মৌলভীবাজার জেলা জুড়ে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে সর্বস্তরের জনগণের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে ১৭ পদাতিক ডিভিশনের আওতাধীন ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি কর্তৃক বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।

মৌলভীবাজার জেলার সাতটি উপজেলায় টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। দুর্গাপূজার সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনা টহল দল সংশ্লিষ্ট প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করছে।

মৌলভীবাজারের পুলিশ সুপার এম,কে,এইচ জাহাঙ্গীর হোসেন বলেন, অতীতের যেকোনো সময়ের চেয়ে সনাতন ধর্মাবলম্বীরা যাতে আনন্দঘন পরিবেশে দূর্গোৎসব পালন করতে পারেন সে ব্যাপারে বর্তমান সরকার বদ্ধ পরিকর। এআই দিয়ে তৈরী ভিডিও বা স্থির চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে কেই বিভ্রান্তি ছড়াতে পারে। এসব বিভ্রান্তি বা গুজবে কান না দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করার আহবান করেন তিনি। নিরাপত্তার ব্যাপারে কোন ছাড় দেওয়া হবে না। হিন্দু ধর্মালম্বীদের যাতে নিরাপত্তা নিয়ে চিন্তা করতে না হয় সেই ব্যাপারে সবধরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। এই বছর মৌলভীবাজার জেলায় ১০০৮ টি সার্বজনীন মন্ডপে দূর্গাপুজা অনুষ্ঠিত হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments