Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকুলাউড়াজুড়ীতে কাভার্ডভ্যান চাপায় ডিগ্রি পরীক্ষার্থী নিহত

জুড়ীতে কাভার্ডভ্যান চাপায় ডিগ্রি পরীক্ষার্থী নিহত

জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ীতে ডিগ্রি পরীক্ষা দিয়ে ভাইয়ের সাথে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে একটি কাভার্ডভ্যান চাপায় জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের শিক্ষার্থী ও ডিগ্রি পরীক্ষার্থীনী ফরিদা আক্তার (২২) নিহত ও ভাই ফরহাদ আহমদ (২৩) আহত হয়েছেন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার জুড়ী-বড়লেখা সড়কের আমতৈল (চালবন) নামক স্থানে এ ঘটনাটি ঘটে।

ফরিদা ও ফরহাদ পার্শ্ববর্তী বড়লেখা উপজেলার দক্ষিণভাগ (দক্ষিণ) ইউনিয়নের দোহালিয়া গ্রামের আব্দুল আহাদ ও আফিয়া বেগম দম্পতির সন্তান।

জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের উপাধ্যক্ষ ফরহাদ আহমদ জানান- ফরিদা আক্তার কলেজের ডিগ্রি ৩য় বর্ষের শিক্ষার্থী। সোমবার নয়াবাজার মাদরাসা কেন্দ্রে পরীক্ষা শেষে বিকেলে তার ভাইয়ের সাথে মোটরসাইকেলে বাড়ি যাবার সময় আমতৈল এলাকায় তারা দুর্ঘটনার শিকার হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে জুড়ী উপজেলা ৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফরহাদকে প্রাথমিক চিকিৎসাদেন এবং সংকটাপন্ন অবস্থায় ফরিদাকে সিলেট প্রেরণ করেন। রাতে তাকে স্বজনরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments