Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকুলাউড়ামৌলভীবাজারে ভূমিহীন ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ৬৭টি দলিল হস্তান্তর

মৌলভীবাজারে ভূমিহীন ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ৬৭টি দলিল হস্তান্তর

মৌলভীবাজার  প্রতিনিধি : মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায় কৃষি খাস জমি বন্দোবস্তের ৬৭টি দলিল ভূমিহীনদের মাঝে হস্তান্তর করেছেন ডিসি।

রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসক হল রুমে জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন এর সভাপতিত্বে এ ৬৭টি দলিলগুলো হস্তান্তর করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ও মৌলভীবাজার পৌর প্রশাসক মোছাঃ শাহীনা আক্তার, সদর উপজেলার ইউএনও মোঃ রাজিব হোসেন, কুলাউড়া উপজেলার ইউএনও মো. মহিউদ্দিনসহ বিভিন্ন উপজেলার ইউএনও ।

এ সময় জেলা প্রসাসক মোঃ ইসরাইল হোসেন বলেন, সরকারের উদ্যোগে ভূমিহীন ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কৃষি খাস জমি বন্দোবস্তের মাধ্যমে জীবিকা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত হচ্ছে। এ ধরনের উদ্যোগ দারিদ্র্য বিমোচন, দারিদ্র্যসীমার নিচে বসবাসরত জনগোষ্ঠীর পুনর্বাসন এবং টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। ভূমিহীনদের মাঝে খাস জমি বন্দোবস্ত প্রদানের এ কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments