Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকুলাউড়াবড়লেখায় কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

বড়লেখায় কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

বড়লেখা প্রতিনিধি : বড়লেখায় পৌর শহরে তারেক আহমদ নামে এক যুবকের মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে।

শনিবার ৬ সেপ্টেম্বর দুপুরে নিজ বাড়ি থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে বড়লেখা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মুছেগুল গ্রামে। নিহত তারেক ওই গ্রামের আব্দুল লতিফের ছেলে।

স্বজনদের দাবি, তারা তারেকের মৃত্যুর বিষয়ে কোনো কিছুই জানেন না। পুলিশ প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করছে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানায় , তারেক শুক্রবার রাতে খাবার খেয়ে নিজ শয়নকক্ষে ঘুমাতে যান। শনিবার সকালে ঘুম থেকে উঠতে দেরি করায় পরিবারের লোকজন তার কক্ষে গিয়ে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখেন। পরে স্থানীয়ভাবে খবর পেয়ে বেলা আড়াইটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। পরে মৃতদেহ  মর্গে পাঠানো হয়।

বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: হাবিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে কী কারণে তারেক আত্মহত্যা করেছেন তা পরিষ্কার নয়। পরিবারের লোকজনও কিছু বলতে পারছেন না। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments