Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকুলাউড়ামৌলভীবাজারে দিনের বেলা দোকানের চাল কেটে ৭ লক্ষ টাকা চুরি

মৌলভীবাজারে দিনের বেলা দোকানের চাল কেটে ৭ লক্ষ টাকা চুরি

নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজার মেসার্স রকিব ষ্টোর নামে একটি দোকানের টিনের চাল কেটে ভিতরে প্রবেশ করে চোরেরা নগদ ৭ লক্ষ টাকাসহ একটি মোবাইল ফোন নিয়ে যায়। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে শহরের কোট রোড এলাকায় এ ঘটনাটি ঘটে।

দোকানের মালিক মোঃ ইসমাইল হোসেন জানান,আমার মালিকানাধীন মেসার্স আলহাজ্ব রকিব ষ্টোর নামক মোদি দোকান। শুক্রবার দুপুরে আমি জুম্মার নামাজ পড়ার জন্য আমার দোকানের সাটার তালা লাগিয়ে মৌলভীবাজার জেলা জামে মসজিদে নামাজ পড়িতে যাই। আমি নামাজ শেষ করে ২ ঘটিকার সময় আমার দোকানে এসে সাটারের তালা খুলিয়া দেখিতে পাই যে, আমার দোকনে থাকা সিসি ক্যামেরার লাইন কাটা এবং ক্যাশের তালা ভাঙ্গা। তাৎক্ষণিক আমি দোকান উপরের দিকে দেখিতে পাাই, আমার দোকানের টিনের চালের পিছনের দিকে কিছু অংশ ভাংঙ্গা এবং দোকানের ভিতর থাকা সিসি ক্যামেরার মেশিনটা নাই। পরবর্তীতে দোকানের ক্যাশ খুলে দেখিতে পাই, দোকানের ক্যাশের মধ্যে থাকা নগদ সাত লক্ষ টাকা এবং দোকানে থাকা একটি মোবাইল ফোন চোরেরা চুরি করে নিয়ে গেছে। এব্যাপারে শুক্রবার রাতে মৌলভীবাজার মডেল থানায় একটি সাধারণ ডায়রি করেছি।

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মো: মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনআনুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments