Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকুলাউড়াকুলাউড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা

কুলাউড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : কুলাউড়া উপজেলায় মনু নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ইজারাদারকে ১ লাখ টাকা জরিমানা করেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলাম এই অভিযান পরিচালনা করেছেন।

তিনি জানান, মনু নদীর সালন ব্রিজের নিচে ইজারার নির্ধারিত স্থানের বাইরে এবং ব্রিজের এক কিলোমিটারের ভেতরে বালু উত্তোলন করছিলো ইজারাদারের লোকজন । এই সংবাদ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) সেখানে অভিযান চালান। সেই সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ইজারাদারের পক্ষে মো. সৈকতকে ১ লাখ টাকা জরিমানা করেন এবং সে টাকা আদায় করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুল ইসলাম আলোকিত বাংলার এ প্রতিবেদককে জানান, বালু উত্তোলনের স্থাপনাগুলো নির্ধারিত স্থানে সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। নির্ধারিত স্থানের বাইরে বালু উত্তোলন করা দণ্ডনীয় অপরাধ।

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments